ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৯
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

কলাপাড়া রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া রাবনাবাদ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। নারীর ব্লাউজ পরিহিত ছিলো এবং তার শরীর অক্ষত অবস্থায় রয়েছে। জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারনা।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram