ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৭
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএডিসি আলু চাষীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চুক্তিভিত্তিক আলু চাষীদের গত বছরের তুলনায় এবছর প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা কম মূল্য নির্ধারণ করার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আলু চাষীরা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর নলহরা বাসস্ট্যান্ডে ধনবাড়ী ও মধুপুর বিএডিসি জোনের চুক্তিভিত্তিক আলু চাষীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে বিএডিসি আলু বীজ কৃষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ শামছুদ্দৌহা তাপস, বিএডিসি মধুপুর জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সাধারণ সম্পাদক এফ আর মুকুল হোসেন, বিএডিসি মালতী জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান স্মরণ, বিএডিসি মালতী জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সদস্য রুবেল ফকির, নয়ন তরফদার, মধুপুর জোনের চাষী আব্দুস ছালাম ও সেকান্দর আলী সহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা জানান, আলুর দাম কম নির্ধারণ করায় তাদের উৎপাদন খরচ উঠছে না। ফলে কৃষক ক্ষতির মুখে। তাই দ্রুত প্রতি কেজি আলুর মূল্য ৩৫ থেকে ৩৭ টাকা মূল্য নির্ধারণ করার দাবী জানান তারা। যদি উচ্চ মূল্য না দেওয়া হয় আগামী দিনে কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন চাষীরা।

এসময় এলাকার বিএডিসি’র চুক্তিবদ্ধ সকল চাষীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram