ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১২
logo
প্রকাশিত : মে ১, ২০২৫

গোপালগঞ্জে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, কলকাখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিবসটি উদযাপন করে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার শপথ বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারওয়ার হোসেন, কলকাখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ.এম শাহাদাত ।

এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ।

এছাড়া, জাতীয়তাবাদী শ্রমিক দল শহরের পুলিশ লাইন মোড় বাসস্ট্যান্ডে র‍্যালি ও আলোচনা সভা করেছে। অন্যান্য বিভিন্ন শ্রমিক সংগঠন এদিন নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram