ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২০
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৫

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার দুই

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে এক মণ গাঁজা ও প্রাইভেটকারসহ মোঃ মেহেদী হাসান হিরো ও মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

সোমবার (২৮ এপ্রিল) ০২: ৫০ ঘটিকায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল পুঠিয়া উপজেলার কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। সোমবার র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিঃ ০২: ৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কারে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) তল্লাশী করে ৪০.১ কেজি গাঁজা উদ্ধার করে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মোঃ আব্দুল আউয়ালের ছেলে মোঃ মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুর জেলার শাহাপাড়া থানার বড় হাশিমপুর-চিরিরবন্দর গ্রামের মৃতঃ অলিম উদ্দিন শাহ ছেলে মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫)কে আটক করেন। তাদের কাছ থেকে ২টি মোবাইল, ২টি সিম উদ্ধার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে।

স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram