ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৪
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

বরিশালে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল নগরীতে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক। রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে নগরের রাজা বাহাদুর সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বরিশালের মাটি, সাদিক ভাইয়ের ঘাটি’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিলে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি। ফেসবুকেও এমন কোনো ভিডিও দেখিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram