ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

কমলগঞ্জে মণিপুরীদের ঐতিহ্যবাহী "লাই হরাউবা" উৎসব

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মৈতৈ মণিপুরীদের ঐতিহ্যবাহী "লাই হরাউবা" উৎসব আগামী ২৩-২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশ বিদেশের দর্শনার্থীরা উপস্থিত থাকবেন। রবিবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন আয়োজক কমিটি।

এসময় উৎসব আয়োজনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন "লাই হরাউবা" উৎসব স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ওইমান লানথৈই।

বাংলাদেশি মনিপুরীদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য 'লাই হরাউবা'কে সংরক্ষণ ও লালন বিকাশে এগিয়ে এসেছে ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পৌরৈ অপোকপা মরুপ, সাধনা, কনসোর্টিয়াম অব আইসিএইচ, বাংলাদেশ।

মণিপুরী লাই হরাউবার এই উদযাপন একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগের অংশ। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং কনসোর্টিয়াম ফর আইসিএইচপিডিয়া, বাংলাদেশ-এর একটি দুই বছর মেয়াদী প্রকল্প, যা ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ (আইসিএইচ) ফান্ড আর্থিক সহায়তায় পরিচালিত। 'লাই হরাউবা' মণিপুরী সম্প্রদায় সহনশীলতা ও বহুত্ববাদের চেতনায় লালিত বাংলাদেশের বর্ণময় সাংস্কৃতিক বৈচিত্র্যে আমাদের অবদান প্রদর্শন করে।

লাই হরাউবা হলো মণিপুরী জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো 'দেবতাদের আনন্দ উৎসব'। এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সঙ্গীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং মাইবী জাগোই-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে।

আয়োজক কমিটি বলেন, এই উৎসবে সকল শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগত ভাবে অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহবায়ক ইবুংহাল সিংহ শ্যামল, সদস্য রবি কিরণ সিংহ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram