ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় লড়ি গাড়ির ধাক্কায় যুবক নিহত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে লড়ি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে যাত্রীবাহী মোটরসাইকেল চালক মজনু মিয়া (৩৫) শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে এই ঘটনা ঘটে। নিহত ওই মোটরসাইকেল চালকের বাড়ি উপজেলার বাদে হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নেওয়াজ মিয়ার ছেলে।

ধর্মপাশা থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা ও যাত্রীবাহী মোটরসাইকেল চালক মজনু মিয়া মোটরসাইকেলে করে নিজ গ্রাম থেকে জয়শ্রী বাজারের দিকে রওয়ানা হন। তিনি মোটরসাইকেল নিয়ে নিজ গ্রামের পশ্চিমপাশে থাকা পাকা সড়কে পৌঁছা মাত্রই একটি লড়ি গাড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। এতে তিনি সড়কের নীচে পড়ে গিয়ে গুরুতর আহন হন। স্থানীয় লোকজন গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই মোটরসাইকেল চালকের লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram