ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪২
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

হাতীবান্ধায় সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফ'র গুলিতে যুবক আহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিবুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক গুরতর আহত হয়েছে। আহত ওই যুবককে ভারতে নিয়ে গেছে বিএসএফ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরের উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিংগীমারী সীমান্তে এই ঘটনাটি ঘটেছে। আহত হাসিবুল ইসলাম সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। ঘাস কাটার এক পর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই খুব কাছ থেকে গুলি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে হাসিবুল। এরপর রাইফেলের বাট দিয়ে তাকে আঘাত করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। ভারত থেকে পাওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, অক্সিজেন মাস্ক লাগানো হাসিবুলের মুখমন্ডলের একাংশ রক্তাক্ত।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশিকে গুলি করার ঘটনায় বিজিবির আহবানে বিকাল পাঁচটায় ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরত চাওয়া হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী জানান, গুলিবিদ্ধ বাংলাদেশিকে ভারতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram