ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১০
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

টুঙ্গিপাড়ায় অভাবের তাড়নায় বৃদ্ধার আত্মহত্যা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভাবের তাড়না আর দীর্ঘদিনের অসুস্থতা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নিরোধ হাজরা (৮০) নামের এক বৃদ্ধের আত্মহত্যার খবর মিলেছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের বসত ঘরে ঘুমিয়ে পড়েন নিরোধ হাজরা। পরে আজ বুধবার ভোর ৫ টায় প্রতিবেশী প্রেমা বিশ্বাস তার পরিত্যক্ত ঘরে নিরোধ হাজরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে থানায় খবর দেয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

ওসি খোরশেদ আরও বলেন, মৃতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি ৮০ বছর বয়সী নিরোধ হাজরা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আর অভাব অনটন থাকায় উন্নতমানের চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাই অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram