ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১০
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

কাপাসিয়ায় অবৈধভাবে জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামের মনির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযুক্ত মনির হোসেন বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার ঢাকায় ড্রাইভার হিসেবে কর্মরত।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার বাঘিয়া হাফচান্দের মোড় বাজারে প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল মনির হোসেন বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার ঢাকায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত গ্রাম্য বিচার সালিশ একাধিকবার হইছে, তবে কাপাসিয়া থানায় তার বিরুদ্ধে এজাহারভুক্ত কোনো মামলা নেই বলে জানা যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাবেক সেনা সদস্য মতিউর রহমান জানান, অবৈধভাবে জমি দখলের বিষয়ে গত ২৮ মার্চ পুলিশ মহাপরিদর্শক বরাবরে লিখিত আবেদন জানিয়ে এখনো কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।

মতিউর রহমান আরো জানান, উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে পুলিশের নায়েক মনির হোসেন (৪০) কর্মস্থলের দাপট খাটিয়ে গত মার্চ মাসের ২৫ তারিখে বিরোধপূর্ণ ৩৫ শতাংশ জমির গাছপালা কেটে দখল করে নিয়েছেন।

স্থানীয় ফজলুল হক মাস্টার জানান, একাধিক শালিস বৈঠকে এলাকাবাসী ও স্বজনদের কথার তোয়াক্কা না করে সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে মনির হোসেন বেশ কয়েকজন প্রতিবেশীর জমি দখল করে নিয়েছে।

মনির হোসেন জানান, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বাবা চাচাদের ওই জমি এখনো পুরোপুরি ভাগভাটোয়ারা হয়নি।

থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সার্বিক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবে। তাছাড়া পুলিশ সদস্যদের অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram