ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৮
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫

বিরামপুরে জেলা প্রশাসকের অভিযানে ২১ লক্ষ টাকার চোলাই মদ ও কাঁচামাল জব্দ

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা সংলগ্ন এলাকায় বাড়ির আঙিনায় ও ঘরের ভেতরে সুকৌশলে চোলাই মদ তৈরির কাঁচামাল মজুদ ও চোলাই মদ তৈরি করে দিনকে দিন ব্যবসা করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পাহান পট্টি আদিবাসী এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম। পাহান পট্টি আদিবাসী এলাকার কয়েকটি বাড়িতে অভিযানে চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত চোলাই মদ, বোতলজাত চোলাই মদ ও চিরোজপাতার গুঁড়াসহ প্রায় ২১ লক্ষ টাকার মালামাল জব্দ করেন।

শনিবার (১২ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৮ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের ২নং ওয়ার্ডের পাহান পট্টি আদিবাসী এলাকায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহান পট্টি আদিবাসী পাড়ার কয়েকটি বাড়ি থেকে জব্দকৃত মালামাল চোলাই মদ তৈরির কাঁচামাল ৪০ বস্তা; যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা, প্রস্তুতকৃত চোলাই মদ ২২ লিটার; যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮০০ টাকা, বোতলজাত চোলাই মদ ২৫ পিস; যার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকাসহ চিরোজপাতার গুঁড়া ৪০ কেজি; যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামাল সমূহের আনুমানিক মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর সাথে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকসহ সঙ্গীয় ফোর্স।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এর উপস্থিতিতে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীর পানিতে জব্দকৃত মালামাল সমূহ বস্তা থেকে ঢেলে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। উক্ত থানা সংলগ্ন পাহান পট্টি আদিবাসী এলাকায় এর একমাস আগেও অভিযান পরিচালনা করে চোলাই মদ জব্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram