ঢাকা
logo
প্রকাশিত : April 8, 2025

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেবহাটায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮এপ্রিল) সকাল ১১টায় দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সামনে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি। সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিমুল হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার হোসেন সজল, উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক অহেদ আলী ও রাকিব হোসাইন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং পারুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল রানা ও তৌফিক হোসেন। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে আমানউল্লাহ, রাকিবুল হাসান, ওমর ফারুক রাসেল, রাজু হোসেন রানা, রোকনুজ্জামান রায়হান, জাহাঙ্গীর হোসেন, রাকিব হাসান, এনামুল হোসেন, সজীব হোসেন, আসিফ আহমেদ, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম বাবু, রিফাত হোসেন, মারুফ হোসেন, সাব্বির হোসেন, তানজির মাতিনসহ শত শত ছাত্রদল নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা মানবতাবিরোধী অপরাধ এবং এটি বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ গণহত্যা রোধে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। বক্তারা অবিলম্বে এই নৃশংস হামলা বন্ধ এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram