ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৪
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৫

নাজিমুদ্দিন রোডে বহুতল ভবনে আগুন, নিহত ১

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৪টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ৩টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় আরও ৭ ইউনিট। ৭ ইউনিটের প্রচেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এবং ৫টা ১২ মিনিটের দিকে আগুন নির্বাপন করা হয়।

এ ঘটনায়, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫ জন ঢাকা মেডিকেল ও একজন জাতীয় বার্ন ইনসটিটিউটে ভর্তি আছেন।

ঢামেকে যারা আছেন- সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪)। এ ছাড়াও ফাতেমা (২০) নামে একজন জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। আর আমিনুদ্দিন ( ৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram