ঢাকা
logo
প্রকাশিত : March 28, 2025

হাতিয়ায় আলোর মশালের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় আলোর মশাল নামের সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্র সংদের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, সামাজিক সংগঠন আলোর মশালের সাবেক সভাপতি মাকছুদুর রহমান ও মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা যখন শোষণ, লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে এবং মানুষের অধিকারের কথা বলি, তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। ওরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা করে, আবার আওয়ামীলীগ'কে ট্যাগ লাগিয়ে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে।

সামাজিক সংগঠন আলোর মশালের কর্মকান্ডে প্রশংসা করে তিনি বলেন, মানুষের উপকারে ও সমাজের কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। তিনি এ হাতিয়াকে স্বপ্নের হাতিয়া এবং উন্নয়নের হাতিয়ায় রূপ দেওয়ার জন্য দ্বীপবাসীর সহযোগিতা কামনা করেন। পরে দুস্থ ও অসহায়দের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

এসময় হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, সংবাদ কর্মী ছায়েদ আহামেদ এবং উত্তম সাহা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram