ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫০
logo
প্রকাশিত : মার্চ ২৮, ২০২৫

গাজীপুরে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষ, নিহত ২

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, তবে তাদের নাম রাজু ও জিয়ারু বলে জানা গেছে। এদের মধ্যে একজন পিকআপের হেলপার, আরেকজন মুরগি ব্যবসায়ী ছিলেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় দাড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

এছাড়া, পিকআপ চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram