ঢাকা
logo
প্রকাশিত : March 27, 2025

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ায় ৩৪ শিশুকে পুরস্কার দিলো ছাত্রশিবির

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় দাউদকান্দি উপজেলার উত্তর হাসানপুর গ্রামের ৩৪ জন শিশুকে পুরস্কার দিলো ছাত্রশিবির দাউদকান্দি উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ, ২০২৫) দুপুর ২টায় উপজেলার উত্তর হাসানপুর বাইতুন নূর জামে মসজিদে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাহেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কমরেড রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবির কুমিল্লা পশ্চিম জেলার সেক্রেটারি শাকিল আদনান, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, জসীম উদ্দিন মাহবুব, ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সাইজুদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাওলানা আবুবকর সিদ্দিক।

এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিদেরকে উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram