ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2025

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদের ওপর হামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

হান্নান মাসউদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনিসহ এসসিপির অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির কর্মী-সমর্থকেরা।

অবস্থান কর্মসূচিস্থলে থাকা হান্নান মাসউদের প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ সাংবাদিকদের বলেন, গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসউদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় আসেন। আজ বিকালে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এসময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিতে পথসভায় বাধা দেন এবং হামলা চালান।

স্থানীয় এনসিপি কর্মী-সমর্থকদের অভিযোগ, হামলাকারীরা আবদুল হান্নান মাসউদ লক্ষ্য করে হামলা করেন। এসময় উপস্থিত জনতা ধাওয়া করলে তারা পালিয়ে যান।

পরে তারা হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। দাবি পুরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সাংবাদিকদের বলেন, আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের মিটিংয়ে ঢুকে যায়। তারা আমাদের লোকজনের ওপর হামলা চালান।

হান্নান মাসউদ আরও বলেন, হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, হান্নান মাসউদের পথসভায় হামলার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। হামলাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram