ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2025

সিরাজগঞ্জের কাজিপুরে দশটি বাড়ি আগুনে পুড়ে ছাই

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ছয়টি পরিবারের দশটি ঘর। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডের শিকার নীলমনি সরকার জানান, ঘরের পাশে ছাইকুড়ি থেকে অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরে থাকা নগদ টাকা সোনার গহনাসহ কোন কিছুই বের করা সম্ভব হয়নি।

কাজিপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে নীলমনি সরকার, পরী সরকার, পান্না, শংকর, অদৃষ্ট ও বাদল নমদাসের মোট দশটি ঘর সর্ম্পূণ পুড়ে গেছে। ঘরে রক্ষিত নগদ টাকাও পুড়ে গেছে। এতে করে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ঘনবসতি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram