ঢাকা
logo
প্রকাশিত : March 22, 2025

তারেক রহমানের পক্ষ থেকে সরাইলের বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগী বিতরণ

মোঃ আলমগীর মিয়া, সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সরাইলে ইফতার সামগী বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর মহাসচিব এস এন তরুন দে। 

শনিবার  দুপুরে  সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের  ইউনিয়নের শতাধিক মানুষের হাতে এই ইফতার সামগ্রী তুরে দেন এস এন তরুন দে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) নির্বাচনী এলাকার বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূর-আলম, চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি একে.এম শামসুল আলম, চুন্টা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া, সাবেক যুবদলের সদস্য সচিব শামসুল হক, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছালেক, যুবদল নেতা সালাউদ্দিন টুকু, সরাইল উপজেলা ছাত্রলের সাবেক যুগ্ম আহবায়ক জুনায়েদ, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মন্নর আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম মিয়া। বিএনপি নেতা মহব্বত আলী।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এন তরুণ দে বলেন, দেশনায়ক তারেক রহমানের উপহার হিসেবে প্রতিটি ইউনিয়নে শতাধিক মানুষের মাঝে এই ইফতার সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram