ঢাকা
logo
প্রকাশিত : March 20, 2025

জুলাই বিপ্লবে নিহত সুলতানের পরিবার পেল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মো: সুলতানের পরিবার পেল ঈদ উপহার সামগ্রী।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন জেডআরএফের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা: মো: মজিবুর রহমান, সদস্য অধ্যাপক জাকির হোসেন, বাছির মোল্লা প্রমুখ।

উপহার প্রদানকালে কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডা: মো: মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পোঁছে দিচ্ছি। সারাদেশে সাড়ে ৮০০ পরিবারকে এ উপহার দেওয়া হবে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা এরই মধ্যে আহতদের সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।

জানা যায়, জুলাই অভ্যুত্থানে আন্দোলনের সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে গুলিতে নিহত হন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মৃত শহিদ উল্লাহ বেপারীর ছেলে মো: সুলতান। তার দুই ছেলে সাকিবুল ও রুহান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram