ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪১
logo
প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

পটুয়াখালীতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, একজন আটক

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জন বাগানে ওই ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, জুলাই '২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনৈক এক শহীদের কন্যা ও সরকারি জনতা কলেজের শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সি (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি (২০) ও মালেক মুন্সির ছেলে ইমরান মুন্সি (১৯) ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চলে যায়।

এ ঘটনায় আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুমকি থানায় মামলা হয় এবং সাকিব মুন্সিকে আটক করে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, আন্যান্যদের আটকের অভিযান চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram