ঢাকা
logo
প্রকাশিত : March 15, 2025

মোরেলগঞ্জে আছিয়ার ঘাতকদের ফাঁসির দাবিতে মহিলা দলের মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বারইখালী এলাকায় মানববন্ধন করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির  আহবায়ক  শহিদুল হক বাবুল, যুগ্ম-আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মহিলা দলের সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, সাধারণ সম্পাদক নাসরিন নাহার শিল্পী।

বক্তারা পরবর্তী ১ সপ্তাহের মধ্যে আছিয়াকে ধর্ষণ ও হত্যার সাথে জাড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। একই সাথে তারা সারা দেশে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার প্রধানের প্রতি দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram