ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৪
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৫

বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালীর বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছেন এক কিশোরী। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম নাজনিন জাহান কুমকুম।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে আসা-যাওয়ার পথে কুমকুমকে উত্যক্ত করতো একই বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম তাওসিন। বিষয়টি তাওসিনের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানায় ভুক্তভোগীর পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে কুমকুম ও তার আরেক সহপাঠী কিশোরের একসাথে তোলা ছবির সাথে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন। বিষয়টি জানার পর চিরকুট লিখে আত্মহত্যা করে কুমকুম। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে অভিযুক্তকে আটকের অভিযানও চলমান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও এ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram