ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

দীঘিনালায় ২টি ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের রীট পিটিশন ও আদেশক্রমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২টি ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যে বোয়ালখালী এলাকার মেসার্স ফোর বিএম ও মেসার্স কেবিএম নামের দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ইউএনও মোঃ মামুনুর রশীদ।

অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদালতের রীট পিটিশন ও আদেশক্রমে উপজেলার সবকয়টি ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে ইটভাটা গুলোতে পর্যাপ্ত পানি দিয়ে আগুন নিভিয়ে অকার্যকর করে দেওয়া হয়েছে।’

আদালতের পরবর্তী ভিন্ন কোন আদেশ না হওয়া পর্যন্ত ইট ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে বলে জানিয়ে ইউএনও মোঃ মামুনুর রশীদ বলেন, ‘লুকোচুরি করে ইটভাটার কার্যক্রম পরিচালনার কোন প্রকার চেষ্ঠা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ দীঘিনালা থানা পুলিশের কঠোর নজরদারি থাকবে৷’

এ সময় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ, ঝুম নিয়ন্ত্রণ বিভাগের (মেরুং রেঞ্জ) সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ বড়ুয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram