ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

বিভিন্ন দাবিতে পুঠিয়ায় হেফাজতে ইসলামের মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০:১৫ ঘটিকার সময় রাজশাহীর পুঠিয়া উপজেলা মডেল মসজিদের সামনে হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখার উদ্য্যেগে সমাবেশ, আলোচনা সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আল্লাহর অলি শাহ্ করম আলী রহঃ বিড়ালদহ মাজারে গান বাজনা, নাচ, নেশা ও ওরস নিষিদ্ধ, দেশের ভিতর চুরি ছিনতাই রাহাজানি বন্ধ, শাহবাগীদের নিষিদ্ধ করা, ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যার বিচার করা ও আসিয়ার ধর্ষণ মামলার আসামিদের ফাঁসির দাবিতে মূলত এই সমাবেশ, আলোচনা সভা এবং মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ, পুঠিয়া বরাবর স্মারকলিপি পেশ করেন।

উক্ত সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখা সভাপতি মাওলানা মোঃ আব্দুল হামিদ ও হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলাম সুজন। উক্ত অনুষ্ঠানে হেফাজতে ইসলামের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিতে অনুষ্ঠানটি বেলা ১২:২০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram