ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2025

চাঁপাইনবাবগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে মানববন্ধনের সংবাদ করতে গিয়ে মারধরের শিকার দুই সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় ও দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিকের ওপর চড়াও হয় দলিল লেখক সমিতির নেতা হুমায়ন কবির টিংকুর নেতৃত্বে কয়েকজন।
আজ বুধবার সকাল ১২ টার সময় গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

গোমস্তাপুর বাজারপাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের ব্যানারে সাব রেজিষ্ট্রি অফিসের অনিয়ম, দুর্নীতি এবং সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনের সংবাদ সংগ্রহ শেষে সাব রেজিস্টারের কাছে স্মারকলিপি প্রদানের সময় দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি শাহীন আলম ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সাবিরুল ইসলাম ভিডিও নিতে গেলে, অতর্কিতভাবে শেষে তাদের ওপর দলিল লেখক সমিতির নেতা হুমায়ন কবির টিংকুসহ মনিরুল ইসলাম, অলিউল ইসলাম, বড় বাবু, হাসমত আলী, শামীম উদ দৌলা, বাকি ও মিনহাজুল ইসলাম হামলা চালায়। এসময় সাংবাদিকদের ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়, পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ফোনটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোমস্তাপুর প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ ব্যাপারে গোমস্তাপুর রেজিস্ট্রার মোঃ জহিরুল ইসলাম জানান, বহিরাগত দলিল লেখকদের হামলায় এই অনাঙ্খাকিত ঘটনা ঘটেছে। তবে, তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram