ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ ) নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, 'মুরাদ পুর এলাকার একটি বাসায় অবস্থানের খবরে অভিযান পরিচালনা করে আসামি মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।'

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram