ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়(খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় ১নং সদর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন  ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার রামগড় ইউনিয়নের মধ্যম লামকুপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে মো.সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে এবং পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram