ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

মঠবাড়িয়ায় মোবাইল কোর্টে দুটি ইট ভাটার মালিকের চার লক্ষ টাকা জরিমানা 

মজিবর রহমান,মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের বলেশ্বর নদ তীরবর্তী দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটার মালিক কে চার লক্ষ  টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট। 

মঙ্গলবার  (১১ মার্চ) দুপুরে উপজেলার  ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামে ইট ভাটায় অভিযান চালিয়ে এএলবি ইট ভাটার মালিক আসাদ লস্কর ও সেলিম ইটভাটার মালিক সেলিম  হাওলাদার কে  দুই লক্ষ  টাকা  করে চার  লক্ষ টাকা অর্থ দন্ডাদেশ দেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম। 

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম  জানান, উপজেলার  তুষখালী ইউনিয়নের ৩টি  ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ১টি ইটভাটা বন্ধ পাওয়া যায়।

কার্যক্রম চলমান রয়েছে, এমন ০২(দুই) টি ইট ভাটায় কাচামালের উৎস সংক্রান্ত ধারা লঙ্ঘনের অপরাধে  সংশ্লিষ্ট আইনে সর্বমোট  ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

পাশাপাশি ইট ভাটা কর্তৃপক্ষদ্বয়কে প্রয়োজনীয় সকল অনুমতিপত্র প্রদর্শন ও সংরক্ষণ ব্যতীত কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram