ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে এই মানববন্ধন চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় ধর্ষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ার শপথ নিয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক মাহিন খান, জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুস সামাদ, শিশু বিশেষঞ্জ ডাঃ মাহফুজ রায়হান, সেবা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রুকাইয়া খাতুন পুষ্পা প্রমুখ।

প্রায় ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকার নিশ্চুপ। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরব, আইন উপদেষ্টা নিরব। কিন্তু আমরা শিক্ষার্থীরা সরব রয়েছি। আমাদের দাবী দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে ধর্ষকদের ফাঁসি দিতে হবে। আর সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা।

পরে নেতৃবৃন্দ দাবী-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram