ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। একই ধরণের ঘটনা আরো কিছু জায়গায় সংঘটিত হওয়ায় মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram