ঢাকা
logo
প্রকাশিত : March 8, 2025

জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: অধিকার, সমতা ,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন  এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজ শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা লুবনা আকতার, আইটি অফিসার রবিউল ইসলাম, অভিনন্দন ফাউন্ডেশনের পরিচালক শিরিন আকতার আশা প্রমুখ। এসময় ইউএনও দেশের উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি  নারী নির্যাতন, বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

পরে সফল ৫ জন ক্ষুদ্র উদ্দোক্তার মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।  উপজেলা প্রশাসন ও উপজেলা  মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মসুচিতে মহিলা বিষয়ক কার্যালয়ের  সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্য, বেসরকারি সংগঠন ও এনজিওর কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram