ঢাকা
logo
প্রকাশিত : March 8, 2025

সোনাগাজীতে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্প্রীতি সমাবেশ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)  প্রতিনিধি: ‘সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশিজনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা কমিটির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সমাবেশটি হয়।

শুক্রবার (০৭ মার্চ) বিকেলে পৌর শহরের ইসলামি আন্দোলন কার্যালয়ে এ সমাবেশটি আয়োজন করা হয়।

পিএফজি'র সদস্য জ্যোতিষ চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে ও সুজন সোনাগাজী উপজেলা সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশ বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোস্তফা, সেক্রেটারি এ কিউ এম বদরুদ্দোজা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ( ভিপি দুলাল ), পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মদ হিজবুল্লাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, সুজন সোনাগাজী উপজেলা সভাপতি শেখ আবদুল হান্নান, সোনাগাজী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ হোসাইন মামুন, দৈনিক কালবেলা সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ সদস্য বায়েজিদ হোসেন বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা সোনাগাজী উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভার আয়োজনের উদ্যোগ গ্রহণের মতামত ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram