ঢাকা
logo
প্রকাশিত : March 8, 2025

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ (মৌলভীবাজার)  প্রতিনিধি : " অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। 

শনিবার (৮ মার্চ) ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা  তথ্য সেবা সহকারি আমিনা আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, সহকারী বন কর্মকর্তা প্রতীম বড়ুয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মো. মোনায়েম খানসহ আরো অনেকে। 

বক্তরা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে আজ এগিয়ে আছেন। তাদের অধিকার এবং সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে নারী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রশাসন, সাংবাদিক,  শিক্ষক, শিক্ষার্থী ও কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram