ঢাকা
logo
প্রকাশিত : March 8, 2025

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

পীরগঞ্জ(ঠাকুনগাঁও)প্রতিনিধি : অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন,গুডনেইবারস বাংলেদেস,ইএসডিও থ্রাইভ এর যৌথ সহযোগিতায় এই দিবস পালিত হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এন, এম, ইশফাকুল কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার শাহজান আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মুন্নি বেগম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক আশরাফ আলী,
মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসী বেগম, ওয়ার্ল্ড ভিশন প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম, ইএসডিও প্রজেক্ট অফিসার ওয়ালিউর রহমান প্রমুখ।

পরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস এর ব্যানারে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়নে গণস্বাক্ষর প্রদান ও কমিউনিটি নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য সাহসিকা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram