ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2025

রাউজানে খুনি মামুনের ফাঁসির দাবিতে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের মূলহোতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দক্ষিণ রাউজানের ত্রাস খুনি আরফাত মামুনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দক্ষিণ রাউজানের সর্বস্তরের জনতা। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় খুনি মামুনের নিজ এলাকা রাউজান উপজেলা ব্রাহ্মণহাটে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ব্রাহ্মণহাট হতে শুরু করে পূর্বে মোতালেব টেক পশ্চিমে শাহ আমানত কনভেনশন সেন্টার পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় ব্রাহ্মণহাট বাজারে এসে মানববন্ধনে অংশ নেন।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল বশর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম, যুবদল নেতা সেলিম উদ্দিন, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, বিএনপি নেতা নেজাম উদ্দীন, আবু জাফর, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজম, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, আরাফাত রানা।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রফিক, আব্দুর শুক্কুর, হাসান মুরাদ, মো. রুবেল, মো. জামশেদ, ইলিয়াস তালুকদার, পারভেজ, সাদ্দাম হোসেন, মানিক, সফি, ইয়াকুবসহ আরো অনেকেই।

উল্লেখ্য, রাউজান এলাকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারী, বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরফাত মামুনকে রাউজান থানা পুলিশ ৫ মার্চ ভোর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়া এলাকার তার তার মামার বাড়ি হতে তার সহযোগী বিপ্লব বড়ুয়া সহ আটক করেন। এই সময় তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় (এলজি), ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মামুনের বিরুদ্ধে রাউজান থানা, সিএমপির চকবাজার, চান্দগাও থানায় ৮টি মামালা রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম সেবা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামিদ্বয় নোয়াপাড়া এলাকার বাসিন্দা শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ রয়েছে।

এদিকে তার গ্রেপ্তারে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ৫ আগস্টের পর পুনরায় বাগোয়ান ও আশেপাশের এলাকার মানুষ নতুন ভাবে স্বাধীনতা অনুভব করছে বলে জানান মানববন্ধনের বক্তারা। তারা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে খুনের দায়ে তার ফাঁসি দাবি করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram