

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে পিপলু চন্দ্র দাস (২৬) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত দুষ্কৃতকারী উপজেলার তমরোদ্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কোস্টগার্ড হাতিয়া থানায় হস্তান্তর করেন।
এর আগে বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশন এবং পুলিশের সমন্বয়ে উপজেলার তমরোদ্দি ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় পিপলু চন্দ্র দাস নামের এই দুষ্কৃতিকারীকে আটক করা হয় বলে জানান কোস্টগার্ডের মিডিয়া দপ্তর।
বাংলাদেশ কোস্ গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম উল হক।
