ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2025

গোপালগঞ্জে পাট দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পাট দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ডিডিএলজি বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফুর রহমান, মূখ্য পাট পরিদর্শক আশরাফী জাহারিয়া, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পাট ব্যবসায়ী, পাট চাষী, সংবাদ কর্মী ও অন্যান্য স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগন পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া পাট চাষীরা যাতে তাদের পণ্যের ন্যায্যমূল্য পান সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আলোচনা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram