ঢাকা
logo
প্রকাশিত : March 5, 2025

আড়াইহাজারে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭২পিস ইয়াবাসহ ব্রাহ্মন্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শাহিন ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের আনছারের ছেলে। বুধবার (৫ই মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শাহিনের বাড়ির উঠানে তার মোটরসাইকেলের স্প্রিং এর ভিতর থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ভাগ্নির জামাই ছোট ফাউসা গ্রামের রবিনের ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিল শাহীন ও তার ভাই ইয়ামিন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। ৫ ই আগস্টে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর শাহীন বিএনপি'র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

শাহিন জানান, আমি কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমি ব্রাহ্মন্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য। সে কেন্দ্রীয় বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলে। তার গ্রেফতারের সংবাদ শুনে এলাকার মানুষ খুশিতে আত্মহারা।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram