ঢাকা
logo
প্রকাশিত : March 5, 2025

ইউটিউব দেখে মাশরুম চাষে সাবলম্বী আবুল কাশেম

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রথম মাশরুম চাষী আবুল কাশেম। তিনি সফল মাশরুম চাষীর প্রতিচ্ছবি। ইউটিউব দেখে মাশরুম চাষে উদ্ধুদ্ধ হওয়া আবুল কাশেম মাশরুম চাষে সাবলম্বী হয়ে উঠেছেন। এই জনপদে নতুন কেউ মাশরুম চাষে উদ্ধুদ্ধ হলে তার থেকেই পরামর্শ ও সহযোগিতা নিয়ে থাকেন, তিনি হাতেকলমে প্রাথমিক প্রশিক্ষণও দেন। ষাটোর্ধ্ব আবুল কাশেম মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত দলিলুর রহমান প্রকাশ লেদু সওদাগরের পুত্র।

৩ দশক প্রবাস জীবন পার করে দেশে ফিরেন আবুল কাশেম। দেশে ফেরার পর তিনি জীবিকা নির্বাহের কোন উপায়ন্ত খুঁজে পাচ্ছিলেন না। কখনো নার্সারী, কখনো দোকান করে সাবলম্বী হওয়ার প্রচেষ্টায় কাটিয়ে দেন ৯টি বছর, কিন্তু জীবিকা নির্বাহের সেই প্রচেষ্টাগুলোতেও ব্যর্থ হন তিনি। হতাশায় ভুগতে ভুগতে একসময় ইউটিউবে মাশরুম চাষের ভিড়িও দেখে ২০২২ সালে ঝুঁকে পড়েন মাশরুম চাষে। এবার তিনি সফলতা দেখতে চান, চান প্রশিক্ষণের মাধ্যমে ভালোভাবে মাশরুম চাষ শুরু করতে। তারই ধারাবাহিকতায় প্রশিক্ষণ নেন রিফা মাশরুম প্রজেক্ট আয়োজিত মাশরুম চাষ বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ। পরবর্তীতে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে ‘ইমপর্টেন্স অব মাশরুম এন্ড কাল্টিভেশান টেননিক’ এর উপর ১০ দিনের প্রশিক্ষণ নেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

১০ হাজার টাকা পুঁজি নিয়েই মাশরুম চাষ শুরু করেন আবুল কাশেম। মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বর্তমানে তার ৪৪ ফুট বাই ২৪ ফুট আয়তনের মাশরুম প্রজেক্ট রয়েছে যা প্রায় ৬ লাখ টাকার সম্পদে উন্নীত হয়েছে। তার প্রজেক্টে এখন ১ হাজার স্পূণ রয়েছে। প্রতিদিন ৫-৭ কেজি মাশরুম উৎপাদন হয় তার মাশরুম প্রজেক্টে। কেজি ৩ শত টাকায় বিক্রি করেন উৎপাদিত মাশরুম। প্রচুর ক্রেতা চাহিদা থাকলেও উৎপাদন কম হওয়ায় ক্রেতাদের হাতে চাহিদানুযায়ী মাশরুম সরবরাহ করতে পারছেন না তিনি। সব খরচ বাদ দিয়ে এখন মাসে ১০-১৫ হাজার টাকা এবং বছরে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা আয় করেন আবুল কাশেম। প্রাথমিক অবস্থায় খুব বেশি লাভ না হলেও ক্রমান্বয়ে তা বাড়তে থাকায় খুশি আবুল কাশেম। তিনি এই আয়েও নিজেকে সফল মাশরুম চাষী মনে করেন। তিনি একাই সামলান মাশরুম চাষ সংক্রান্ত সব কাজ।

মাশরুম চাষী আবুল কাশেম বলেন, ‘আমি ৩০ বছর দুবাই প্রবাসী ছিলাম। দুবাই থেকে দেশে ফিরে কি করবো ভাবতে ভাবতে একসময় ইউটিউবে মাশরুম চাষের নানা ভিডিও দেখে মাশরুম চাষে উদ্ধুদ্ধ হলাম। এরপর ব্যক্তিগত উদ্যোগে ও মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মাশরুম চাষের উপর ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পর আমার জন্য মাশরুম চাষটা খুবই সহজ হয়ে যায়। বর্তমানে আমি মাসে ১৫-২০ হাজার টাকা আয় করছি। আমি চাই আয়ের এই অঙ্কটা অর্ধ লক্ষ হবে শীঘ্রই, আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মিরসরাইয়ে নতুন কেউ মাশরুম চাষে উদ্ধুদ্ধ হলে আমি তাদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে থাকি, যাতে করে মাশরুমের যেই চাহিদা রয়েছে তা পূরণ হয়। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সফলতার পেছনে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি।

মাশরুম চাষ খুবই সম্ভাবনাময় উল্লেখ করে মিরসরাই উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাশরুম উদ্যোক্তা তৈরিতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। মাশরুম প্রকল্পের আওতায় উদ্যোক্তা আবুল কাশেমকে আমরা একটি মাশরুম উৎপাদন ঘর, একটি চাষ ঘর, মাশরুম উৎপাদনের জন্য আনুসাঙ্গিক যন্ত্রপাতি, একটি ভ্যান প্রদান করেছি। তিনি হাঁটি হাঁটি পা পা করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

তিনি আরো বলেন, ‘মাশরুম একটি পুষ্টিকর খাদ্য। শরীরের নানা রোগের প্রতিকার হিসেবে কাজ করে মাশরুম। স্বল্প পুঁজিতে ভালো মুনাফা অর্জনের জন্য মাশরুম চাষের বিকল্প নেই। যদি কোন উদ্যোক্তা মাশরুম চাষ করে জীবিকা নির্বাহ করতে চায় তাহলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram