ঢাকা
logo
প্রকাশিত : March 5, 2025

ডেমরায় স্বামীর দাবি পূরণ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

মোঃ হারুন অর রশিদ, ডেমরা (ঢাকা) প্রতিনিধি: ডেমরায় স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার দাবি পূরণ করতে না পেরে আত্মহত্যা করেছেন গৃহবধূ স্বর্ণা আক্তার (২০)। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের বুলু মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মৃতের স্বামী রাহাতুল হাসান রাহাত ও তার শাশুড়ি নয়ন মনিকে আসামি করে মৃতের দুলাভাই ডেমরা থানায় একটি অভিযোগ করেন। ওই রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ রাহাতুল হাসান কে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে কোনাপাড়া শাহজালাল রোডের শুন্যা টেংরা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বর্ণা আক্তার ও রাহাতুল হাসান ২ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন এবং সংসার করে আসছেন। এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য তার স্ত্রী স্বর্ণার কাছে দাবি জানায় এবং চাপ প্রয়োগ করে। রাহাতুল হাসান এ বিষয়ে স্বর্ণা তার মাকে অবহিত করলে পরে দেখা যাবে বলে মা আশ্বস্ত করেন। এ নিয়ে স্বামীর সাথে মনোমালিন্য হয় এবং ঝগড়া হয়, পরে স্বামীর দাবি পূরণ করতে না পেরে অভিমানে গৃহবধূ স্বর্ণা ৩ মার্চ রাত সাড়ে এগারোটা দিকে নিজের রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। এ সময় খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.মাহামুদুর রহমান বলেন, তাদের পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া ঝাটি হয়েছে বলে জানতে পারি। এছাড়া মৃতের স্বামী নাকি তার স্ত্রী থেকে একটি মোটরসাইকেল চেয়েছিল, হয়তো সেটি দিতে না পেরে গত ৩ মার্চ ১১ থেকে আড়াইটার মধ্যে যে কোনো সময় স্বর্ণা আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে মৃতের পক্ষে একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram