ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৫

মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৬ টি মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার  (৪ মার্চ) ১২ টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

এ সময় বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়কের ওপর পণ্য রাখার দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

অভিযানে যানজট ঠেকাতে ফুটপাথে অবৈধ দোকান না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।বাজার মনিটরিং  করে তাৎক্ষণিক মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয়েছে। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram