ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৮
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৫

ঢাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক আজ ০৪ মার্চ ২০২৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মি. লি নামসু তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, কোইকা’র আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান  ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship’ শীর্ষক পাইলট প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

কোরিয়ার রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং দক্ষিণ এশিয়ায় সামাজিক স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ  কোরিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। দু’দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram