ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৮
logo
প্রকাশিত : মার্চ ৩, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: চিলমারীতে তিন ইউপি সদস্য গ্রেপ্তার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর আরো ৩ ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে উপজেলায় মোট ১২ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিন ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ইউপি সদস্যরা হলেন, রাণীগঞ্জ সরদার পাড়া এলাকার মৃত-কেতাব উদ্দিন সরদারের ছেলে মোঃ মুনায়েম হোসেন সরদার (৫৫), (সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ১নং রানীগঞ্জ ইউনিয়ন, বর্তমান প্যানেল চেয়ারম্যান ১নং রানীগঞ্জ ইউনিয়ন এবং ৪নং ওয়ার্ড সদস্য), কাচকোল দক্ষিণ ওয়ারী এলাকার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে একেএম রায়হানুল ইসলাম বিজু (৫০) (সাবেক সক্রিয় কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ১নং রানীগঞ্জ ইউনিয়ন, বর্তমান ৮নং ওয়ার্ড সদস্য) ও মজিদের পাড় এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৭) (থানাহাট ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এবং থানাহাট ইউনিয়ন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

ওসি মুশাহেদ খান জানান, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে চিলমারী মডেল থানার মামলা নং-০৩,তাং-১২/০২/ ২০২৫ ইং মূলে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের বিজ্ঞ আদালতের পাঠানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram