ঢাকা
logo
প্রকাশিত : February 28, 2025

মিরসরাইয়ে চারশ পরিবারের মাঝে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পবিত্র রমজান উপলক্ষে চারশ পরিবারের মাঝে পুরো মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী জামশেদ আলম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ট্রান্সপোর্ট নেট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার জামশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে চাউল, আটা, তেল, চিনি, মুগডাল, মসুর ডাল, ছোলা বুট, চিনি, লবণ বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মনির, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটু চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, প্রজন্ম মিরসরাই’র সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

এ বিষয়ে জামশেদ আলম বলেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আমি মানুষের পাশে থাকতে পেরেছি। আমি দীর্ঘদিন যাবত সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছরের মত এবারও রমজানের আগে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে ২০১৩ সাল থেকে শুরু করা সামাজিক কর্মকান্ডের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram