ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৫

শৈলকুপায় ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

শুক্রবার সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পালিয়ে যাওয়ার সময় ইদ্রিস আলী (ইদু) নামের এক ব্যক্তিকে জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর (ইদু) সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেই সময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে সামসুল ইসলাম, ফিরোজ, সালামত ও সুফি উদ্দিনসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে দুপুর ১২টার দিকে সুফী শেখ রাস্তার মধ্যেই মারা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জমি জমাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সুফি শেখ নামের একজন হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এই ঘটনার সাথে জড়িত ইদ্রিস আলী (ইদু) নামের একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram