ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2025

মধুপুরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আরো ৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর। সে ওই ব্যাটারিচালিত অটোরিকশার ড্রাইভার বলে জানা গেছে।

জানাযায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল(টিআইবি) মধুপুর শাখার সদস্যরা গোলাবাড়ি হতে সংগঠনের (এসিজি)'র কাজ শেষ করে মধুপুর ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোচালক আব্দুল গফুরের মৃত্যু হয়। এবং এ সময় অটোর যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য গুরুতর হয়।

আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, উপজেলার রুহুল আমিন রনি (২০), পৌরসভার মালাউড়ি গ্রামের মেহেদী হাসান রনি (২০) ও সুমী আক্তার।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, দুপুরে টিআইবি'র ইয়েস সদস্যরা তাদের কাজ শেষ করে ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছে আসলে মধুপুর থেকে ধনবাড়ির দিকে যাওয়া ট্রাকটি সামনে থেকে চাপ দিলে ঘটনাস্থলেই অটোচালক নিহত হয় এবং তিনজন গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram