

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নে পুলিশের চেকপোস্টের অভিযানে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস সুমি পরিবহনে তল্লাশী চালিয়ে বাসের বক্স থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মশিউর রহমান খান। বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার ডোমার থানার নিচ ভুগডাবুড়ি ৪নং ওয়ার্ডের (মানিক মিয়ার বাড়ী) বাসিন্দা মৃত মানিক মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াচখালি ৯নং ওয়ার্ডের বাসিন্দা নিখিল দাসের ছেলে বিজন দাস (২৪)।
উদ্ধারকৃত পণ্যগুলোর মধ্যে ৬০ কাটুন ভারতীয় শ্যাম্পু, ১৩ কাটুন মেহেদী, ২৪ কাটুন ক্লপ জি ক্রিম, ১ কাটুন ডাব ক্রিম বার সাবান উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি।
