ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫

নোয়াখালীতে যৌথ বাহিনীর নির্যাতনে নিহত রহমানকে আর্থিক সহায়তা প্রদান

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌথ বাহিনীর নির্যাতনে ও সু-চিকিৎসার অভাবে নিহত যুবদল নেতা আবদুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন নোয়াখালী জেলা যুবদল।

আজ বিকেলে সোনাইমুড়ী উপজেলা সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে এ আর্থিক সহায়তা প্রদান করেন নোয়াখালী জেলা যুবদল।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ যুবদল নেতা আবদুর রহমানের পরিবারকে তারা আপাতত ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন। ভবিষ্যতে আরও সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। একই সাথে নিরাপরাধ আবদুর রহমানের হত্যার পিছনের আওয়ামী দোসরদের ইন্ধন আছে কিনা তা তদন্তের দাবি করেন।

পরে নিহত যুবদল নেতা আবদুর রহমানের কবর জিয়ারত ও দোয়া করেন দলের নেতা-কর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন এড সেলিম শাহী, জসিমউদ্দিন, ওমর শরীফ সোহাগ, তাজুল ইসলাম সহ অনেকেই।

উল্লেখ্য, গেল ১৩ জানুয়ারি নিজ বাড়ী থেকে ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রহমানকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram