

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে ঘন্টার পর ঘন্টা যানজট নিরসনে প্রধান সড়কের উপর অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।
সোমবার বিকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌমুহনী পৌর প্রশাসক অফিসার আরিফুর রহমানের নেত্বতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, চৌমুহনী পৌর নির্বাহী জাকির হোসেন সহ যৌথবাহিনী সদস্যবৃন্দ।
নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, চৌমুহনী প্রধান সড়ক যানজট নিরসনে বিগত দিনের ন্যায় অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

